শফি সম্রাট মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বিভিন্ন মহলের শুভেচ্ছা
দৈনিক পেন ভয়েস ডেক্স
মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়েছে।
এই কমিটিতে সভাপতি হয়েছেন পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, এবং সহ সভাপতি করা হয়েছে
নুর ইসলাম, আবুল কালাম আজাদ,এ্যাডভোকেট বশির আহমেদ খান,হাশেম আলী, উত্তম মিত্র,অসিত কুমার দেবনাথ, মশিয়ার রহমান, আজিজুর রহমান,নুর মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক করা হয়েছে প্রভাষক ফারুক হোসেন কে, উক্ত কয়টিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে শামছুল হক মন্টু, সুপ্রিয় ভট্টাচার্য্য শুভ, ইঞ্জিনিয়ার আলমগীর কে।
এছাড়াও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে খুলনা বেতারের আয়না অনুষ্ঠানের অভিনেতা শফি সম্রাট কে।
শফি সম্রাট কে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনোনীত করায় জেলা আওয়ামীলীগের ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য কে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন শফি সম্রাট।
এছাড়াও নতুন কমিটির সকল কে শুভেচ্ছা অভিনন্দন জানান মনিরামপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।
