#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরের রুপদিয়া বাজারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ১২জন নৈশপ্রহরী নিযুক্ত করেন, ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ

 যশোরের রুপদিয়া বাজারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ১২জন নৈশপ্রহরী নিযুক্ত করেন, ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ 



মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টারযশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া বাজারের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ১২ জন নৈশপ্রহরী নিযুক্ত করলেন ইউপি চেয়ারম্যান জনাব মোঃ রাজু আহম্মেদ।  জানাযায়, ইতিপূর্বে চুরি ছিনতাই সহ নানা অপরাধ কর্মকান্ড রোধ করার লক্ষ্যে বিশেষ নজরদারির জন্য পুরো বাজারকে সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করেন তিনি। 

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ কাছে জানতে চাইলে তিনি বলেন, চুরি-ছিনতাইয়ের মতো অপরাধ তখনই বাড়ে, যখন অপরাধীরা ধরা না পড়ে। কিন্তু এখন এ ধরনের অপরাধ করে কেউ পার পায় না। অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় তাদের ধরে ফেলা সম্ভব হবে বলে জানান। এসময় তিনি রূপদিয়া বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে বাজারে নিযুক্ত প্রশিক্ষণ প্রাপ্ত এসব নৈশপ্রহরীদের মাঝে উন্নতমানের টর্চলাইট প্রদান করেন। ইউপি চেয়ারম্যান রাজু আহমেদ আরও বলেন, আজ হইতে বাজারে রাত্রিকালীন ডিউটি চালু করা হবে। আপনারা সবাই নিয়তির সর্তকতা সহিত রাত্রিকালীন ডিউটি যথারীতি নিজ দায়িত্বে পালন করতে হবে বলে তিনি জানান।

Post a Comment

Previous Post Next Post