যশোরের সতীঘাটা ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার
যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলায় পান্তাপাড়া সম্বনয় স্পোর্টিং ক্লাব চাম্পিয়ন। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় সময় সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পান্তাপাড়া স্পোর্টিং ক্লাব বনাম তোলাগোলদার পাড়া টাইগার্স ক্লাবের সাথে এই ফুটবল টুনামেন্ট খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় পান্তাপাড়া স্পোর্টিং ক্লাব ২ গোল এবং তোলাগোলদার পাড়া টাইগার্স ক্লাব ২ গোল করে উভয় খেলায় দুই দলই ড্র করে। পরবর্তী খেলায় ট্রাইবেকারে তোলাগোলদার পাড়া- ৫ ও পান্তাপাড়া স্পোর্টিং ক্লাব- ৬ গোল করে চাম্পিয়ন হয়। কামাল হোসেন'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ১১ নং রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফ ফ্রেন্ডস এন্ড ফ্যামেলী ফুটবল টুনামেন্ট খেলায় বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন। এই সময় উপস্থিত ছিলেন,সাবেক ছাত্রলীগ নেতা এবং সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আলতাফ বিশ্বাস, রামনগর ইউনিয়নে ০৩ ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী রিয়াজ উদ্দিন, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মারুফ হোসেন তরু ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদ হোসেনসহ স্থানীয় ফুটবল খেলার ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। সার্বিক খেলাটি পরিচালনা করেন, সাইফুল ইসলাম।
