এই সরকার তেল, বিদ্যুৎ দিতে ব্যার্থ -জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জীএম কাদের এমপি
শাহিন হাওলাদার / বরিশাল প্রতিনিধি /
বরিশালের বাকেরগঞ্জে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি
বৃহস্পতিবার বাকেরগঞ্জে পল্লী ভবনে এক কর্মীসভায় বক্তব্য রাখেন।
এসময় তিনি সরকারের চলমান অবস্থার সমলোচনা করে বলেন, এই সরকার তেল, বিদ্যুৎ দিতে ব্যার্থ, এই রাজনীতি থেকে বেড়ি আসতে হবে দেশবাসীকে। তিনি বলেন, আমরা সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলব এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে বা মিছিল-মিটিং করলেই তাদের মামলা দেওয়া হচ্ছে। এমনকি হেলমেট বাহিনী দিয়ে তাদের দমন করা হচ্ছে। কেউ ভয়েও সরকারের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে না। এ জন্যই আগামীতে জাতীয় পার্টিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। জাতীয় পার্টি দেশের উন্নয়নের জন্য কাজ করে অনিয়ম-দুর্নীতি রুখে দেবে।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, বাকেরগঞ্জ 6 আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রতনা।কাজী ফিরোজ রশিদ এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, রওশনারা মান্নান এমপি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পরে পল্লী ভবনে জাতীয় পার্টির চেয়ারম্যান কে অভ্যর্থনা জানান দলের সাবেক মহাসচিব ও কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও বরিশাল ০৬ সংসদ বেগম নাসরীন জাহান রত্না এমপি, সহ বিপুল সংখ্যক নেতা কর্মীরা।
