#https://www.youtube.com/@mntvjashore3078

অভয়নগরে রিপোর্টাস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

 অভয়নগরে রিপোর্টাস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত



নূর ইসলাম, ভ্রাম‍্যমান প্রতিনিধি, অভয়নগর যশোর থেকেঃ


যশোরের অভয়নগর উপজেলায় ক্লাবের কার্যালয়ে অভয়নগর রিপোর্টাস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুলাই বুধবার বিকাল ৩.০০ অনুষ্ঠিত সভায় সাংগঠনিক সম্পাদক নূর ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি কাজী মোস্তাক আহমেদ। এছাড়া অন‍্যান‍্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা বদরুজ্জামান, সহ-সভাপতি চপল মল্লিক, সাধারণ সম্পাদক দবির উদ্দিন মোল‍্যা, যুগ্ম সম্পাদক শেখ মোঃ আবুল বাসার, কোষাধ‍্যক্ষ কামরুজ্জামান, হামিম আরাফাত, কাজী ইফতেখার আহমেদ, শাম্মী আকুঞ্জি, রমজান আলী, এসএম রিপন, রিনুফার ইয়াসমিন সহ সকল সাংবাদিকবৃন্দ।

সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হলঃ প্রতি মাসের ২৫ তারিখে মাসিক সভায় নিয়মিত হাজির হওয়া ও ধার্যকৃত চাঁদা প্রদান, নিয়মিত সংবাদ সংগ্রহ ও নিজ নিজ পত্রিকায় সরবরাহ, উদ্ভূত সমস্যা সমাধানে ক্লাবের সাথে আলোচনা, উপজেলা ভিত্তিক সভায় অংশগ্রহণ ইত্যাদি।



তাং ২৮.০৭.২২

Post a Comment

Previous Post Next Post