ডুমুরিয়ার সাহস ইউনিয়নে যুবক কর্তৃক গৃহবধু হামলার শিকার
খান আরিফুজ্জামান নয়ন,ডুমুরিয়া প্রতিনিধিঃ-
খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের খরশন্ডা গ্রামের কৃষক ফারুক মোড়লের স্ত্রী হিমা বেগম(২২)নামের এক গৃহবধূ এক যুবকের হামলার শিকার হয়েছে।
অভিযোগ ও সরেজমিন তথ্য সূত্রে জানা যায়, সাহস ইউনিয়নের খরশন্ডা খরশন্ডা গ্রামের একাধিক মামলার আসামী বদমাইশ সোহানুর মোড়ল একই এলাকার ফারুক মোড়লের স্ত্রী হিমা বেগম(২২) কে নানান সময়ে বিরক্ত করে আসছে এবং বিভিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এ ঘটনার প্রতিবাদ করতে গেলে গত ৭-৭-২০২২ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬ টায় বদমাইশ সোহানুর ও তার স্ত্রী হামলার স্বীকার হিমা বেগমকে এলোপাতাড়ি কিল ঘুষি ও লোহার রড দিয়ে আঘাত করে। এসময় হিমা বেগমের স্বামী ফারুক মোড়ল ঠেকাতে গেলে সোহানুর মোড়ল তার হাতে দা দিয়ে কোপ মেরে জখম করেন। পরবর্তীতে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফারকের পরিবার দ্রুত ফারুক ও তার স্ত্রী হিমা বেগম কে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে,হামলার স্বীকার কৃষক ফারুক মোড়লের স্ত্রী হিমা বেগম বলেন,সোহানুর মোড়ল বিভিন্ন সময়ে আমাকে বিরক্ত করে,আমাকে বিভিন্ন লোভ লালসা দেখায় আমি তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে আমি ও আমার স্বামীকে এভাবে হামলা করে গুরুতর আহত ও জখম করে।আমি প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।
উল্লেখ্য, হামলাকারী বদমাইশ সোহানুর মোড়লের ঘরে স্ত্রী রয়েছে,সে এলাকায় এ রকম একাধিক ঘটনার অপরাধের সাথে জড়িত।
এ ঘটনার বিষয়ে,ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বলেন,অভিযোগ পেয়েছি,তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
