মাসব্যাপী সিলেট সুনামগঞ্জ বন্যা দুর্গত মানুষের পাশে খেদমতে খলক ফাউন্ডেশন
দীর্ঘ এক মাস ধরে সিলেট সুনামগঞ্জ বন্যা দুর্গত মানুষের ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করে যশোর মনিরামপুর উপজেলার মুফতী ইয়াহইয়া সাহেবের প্রতিষ্ঠিত খেদমতে খলক ফাউন্ডেশন।দল মত ধর্ম নির্বিশেষে সকলের মাঝে ত্রাণ বিতরণ করেন সংগঠনটি।খেদমতে খলক ফাউন্ডেশন এই পর্যন্ত দশ হাজারের বেশি হিন্দু মুসলিম পানিবন্দি মানুষকে চাল ডাল তেল সেমাই চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।এছাড়াও বন্যা দুর্গত এলাকার ১১০০ শত হাফেজ আলেমদের খোঁজ খবর নেয়া তাদেরকে সাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করে খেদমতে খলক ফাউন্ডেশন।এছাড়াও সুনামগঞ্জ পানিবন্দি মানুষের মাঝে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিন গোশত বিতরণ করা হবে বলে জানা গেছে।এছাড়াও বিভিন্ন জেলা থেকে ত্রাণ নিয়ে আসা কাফেলাদের বিভিন্ন ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংগঠনের নেতাকর্মীরা।
