#https://www.youtube.com/@mntvjashore3078

রূপসায় খড়বুনিয়া খালটি দখল মুক্তর দাবিতে উপজেলা ঘেরাও

 রূপসায় খড়বুনিয়া খালটি দখল মুক্তর দাবিতে উপজেলা ঘেরাও 



আজিজুল ইসলাম, খুলনা প্রতিনিধি। 


খড়বুনিয়া খালটি অবৈধ দখল মুক্ত করণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস ঘেরাও করে চার গ্রামের জনতা। 


স্মারকলিপি থেকে জানা যায়, রূপসার নৈহাটী ইউনিয়নে চর রূপসা, বাগমারার, জাবুসা ও জয়পুর এ সকল গ্রামবাসী গত ৭ জুলাই দুপুরে খড়বুনিয়া খালটি উন্মুক্তকরণ এবং অবৈধ দখল মুক্তকরণের দাবি জানান উপজেলা প্রশাসনের কাছে।


এ সময় জনতার পক্ষ থেকে দাবি জানিয়ে বক্তৃতা দেন জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আঃ মজিদ ফকির, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু,৩নং নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,৩নং নৈহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল,আকতার হোসেন খান, আকতার ফারুক, ফরিদ শেখ,আলহাজ্ব শাহাজান শেখ, মোঃ মিজান শেখ,হারুন মোল্যা, মামুন শেখ, ইউপি মেম্বর কামরুজ্জামান সোহেল, হারুন শেখ, রবি মীনা, ওলিয়ার রহমান, মো. মোস্তফা, সাইফুল শেখ, হানিফ শেখ, হাসান মীর, রফিকুল ইসলাম, ওয়াহাব, বেল্লাল মীর, আবুল হোসেন, নজু মির, আফজাল হোসেন, খাজা শেখ, জব্বার শেখ, মঈন উদ্দীন, ইসমাইল শেখ, মামুন মীর, মিঠু, সালাম শেখ, লালু সরদার, শাহাদাত, রাজ্জাক গাজী, পারভীন বেগম প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post