মনিরামপুরে মেয়ের বাড়ি থেকে যুদ্ধাপরাধী ফজর আলী গ্রেফতার
আবদুল্লাহ আল মামুন
মনিরামপুর থানার ১৪৩ নাম্বার তালিকা ভুক্ত রাজাকার মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
যুদ্ধ অপরাধী রাজাকার ফজর আলী (৭০) পিতা- মৃত আজগর আলী গোবিন্দপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে। দীর্ঘ দিন অনেক চেষ্টার পর ২২/০৭/২২ শুক্রবার রাত ১০:৩০ মিনিটে তার বড় জামাই মোঃ আখতারুল ইসলাম, পিতা মোহাম্মদ আলী, গ্রাম রঘুনাথপুর (টেংরামারী), থানা মনিরামপুর জেলা যশোর এর বাসভবন থেকে এ এস আই সোহেল রানা পারভেজ সঙ্গীয় এএসআই কাজল চ্যাটার্জি ও এস আই লিটন বিশ্বাসের সহযোগিতায় গ্রেপ্তার করেন। বর্তমানে রাজাকার ফজর আলীর আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল-১ ঢাকায় মামলাটি বিচারাধীন। মনিরামপুর থানার রাজাকার তালিকায় ১৪৩ নাম্বরে রয়েছে। রাজাকার ফজর আলী মনিরামপুর উপজেলার গোবিন্দপুর আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ।
