#https://www.youtube.com/@mntvjashore3078

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন দহ্মিন ধলীগৌর নগর ইউনিয়ন ছাত্রলীগ এর প্রার্থি শরীফ ইসলাম জয়

 পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন দহ্মিন ধলীগৌর নগর ইউনিয়ন ছাত্রলীগ এর প্রার্থি শরীফ ইসলাম জয়

 


মোঃ জোনায়েদ (লালমোহন) প্রতিনিধি-ঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন দহ্মিন ধলীগৌর নগর ইউনিয়ন ছাত্রলীগ এর প্রার্থি শরীফ ইসলাম জয় তার বাণীতে বলেন।  লোভ-লালসা,হিংসা-বিদ্বেষসহ মনের পশুকে বিসর্জন করার বাণী নিয়ে আবারও এসেছে ঈদুল আযহার ঈদ। কুরবানি আমাদের মাঝে আত্মদান ও  আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। কুরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের ত্যাগের ও মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। পবিত্র কোরআনে আল্লাহ তায়লা এরশাদ করেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি এক বিশেষ রীতি প্রদ্ধতি নির্ধারণ করে দিয়েছি,যেন তারা ওই সব পশুর উপর আল্লাহর নাম নিতে পারে,যা আল্লাহ তাদেরকে দান করেছেন। (সুরা হজ: আয়াত ৩৪) এবং চার হাজার বছর আগে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহীম (আঃ) তার সবচেয়ে প্রিয় একমাত্র ছেলে হযরত ইসমাইল (আঃ) কে কুরবানি করার উদ্দ্যোগ নেন। তবে আল্লাহর কুদরতে হযরত ইসমাইল (আঃ) এর পরিবর্তে একটি দুম্বা কুরবানি হয়। হযরত ইব্রাহীম (আঃ) এই ত্যাগের দৃষ্টান্ত স্মরণ করে বিশ্ব মুসলমানরা প্রতি বছর কুরবানি করে থাকে। তবে আল্লাহর পথে ত্যাগই ঈদুল আজহার প্রধান শিক্ষা। পশু জবেহ করে তা বিলিয়ে দেওয়া দান নয়, এইটা আমাদের ধর্মীয় কর্তব্য। পরিশেষে, দেশবাসী সকলের জন্যে রইল আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মুবারক…….

শুভেচ্ছান্তে:

মোঃ শরীফ ইসলাম জয় 

 জানিয়েছেন দহ্মিন ধলীগৌর নগর ইউনিয়ন ছাত্রলীগ এর প্রার্থি।

Post a Comment

Previous Post Next Post