#https://www.youtube.com/@mntvjashore3078

নরেন্দ্রপুরে ইউনিয়ন পরিষদ ভবনের ২য় তলায় বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন

 যশোরের নরেন্দ্রপুরে ইউনিয়ন পরিষদ ভবনের ২য় তলায় বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন



মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার



“আপনার পুলিশ, আপনার পাশে, তথ্য দিন সেবা নিন। বিট পুলিশ বাড়ী বাড়ী, নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে যশোর কোতয়ালী মডেল থানাধীন ১৪নং নরেন্দ্রপুর ইউনিয়নের ২৩ নং বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বুধবারের দিন ইউনিয়ন পরিষদে এ ২৩ নং বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।   এস আই নাজমুল হাচানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মোঃ মনিরুজ্জামান, নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রাজু আহম্মেদ, ইউপি সচিব নাজমা খাতুন, ইউপি মেম্বার আব্দুল মালেক, ইউপি সদস্য আজিম হোসেন মিন্টু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান বক্তব্যে বলেন, শৃংখলা, নিরাপত্তা ও প্রগতি এই তিন মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ পুলিশের মূলনীতি ‘সেবাই পুলিশের ধর্ম’। সেবার মান অটুট রেখে বাংলাদেশ পুলিশ যেমন গড়েছে সোনার বাংলা তেমনি প্রশংশনীয় বিভিন্ন উদ্যোগে আইনশৃংখলা হয়েছে উন্নত। তারই একটি উদ্যোগ ‘বিট পুলিশিং’।সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাই, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বিট পুলিশ কার্যক্রম চালু করার একমাত্র লক্ষ সাধারন মানুষের পাশে থাকা সাধারন মানুষকে নিরাপদ রাখা। ২৩নং বিট পুলিশং কার্যালয় যেন সেবাদানের ক্ষেত্রে যশোর সদরের মধ্যে দৃষ্টান্ত হয়ে থাকে।

Post a Comment

Previous Post Next Post