#https://www.youtube.com/@mntvjashore3078

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের  প্রতিবাদে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের

আয়োজনে বিক্ষোভ মিছিল  ও সমাবেশ অনুষ্ঠিত



কেশবপুর প্রতিনিধি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল  ও সমাবেশ শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে শহীদ দৌলত বিশ্বাস চত্ত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।


 উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা ছাত্রলীগনেতা হাবিবুর রহমান খান মুকুল প্রমুখ।

সমাবেশে বক্তারা কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এক সমাবেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বিবেক বিবর্জিত একজন মানুষ বলাসহ বিভিন্ন মন্তব্য করেন। তার ওই বক্তব্যের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post