#https://www.youtube.com/@mntvjashore3078

যশোরের বসুন্দিয়া ইউনিয়নে পদ্মবিলা আঃ রাজ্জাকের পুকুর থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

 যশোরের বসুন্দিয়া ইউনিয়নে পদ্মবিলা আঃ রাজ্জাকের পুকুর থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার 




মোঃ ওয়াজেদ আলী  স্টাফ রিপোর্টার


যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের পদ্দবিলা আঃ রাজ্জাকের পুকুর থেকে বরিশালের এক ব‍্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসির সুত্রে জানা যায়,আজ মঙ্গলবার ২১ জুন ২০২২ খ্রি:আনুমানিক সকাল ১০ টা যশোর সদর বসুন্দিয়া ইউনিয়নের যশোর - খুলনাগামী মহাসড়কের পদ্দবিলা নামক স্থানের পাশে একটি পুকুরে ভাসমান অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষনিক থানা পুলিশকে সংবাদ দেয়। এই দূর্ঘটনার সংবাদ পেয়ে  জনগণের সহায়তায় যশোর ডিবি পুলিশসহ একাধিক টিম পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনার পর যশোর পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ জানিয়েছে,নিহত ব‍্যক্তির নাম রেজাউল করিম (৪০) তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার টরকীরচর গ্রামের ইউনুচ বয়াতির ছেলে।

কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক(তদন্ত)মনিরুজ্জামান বলেন,হত‍্যা না আত্নহত‍্যা এখনো জানা যায়নি।তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রতিপক্ষরা তাকে হত‍্যা করে ফেলে রেখে গেছে। এ মর্মান্তিক দূর্ঘটনায় এলাকাবাসীর মাঝে আতংকে বিরাজ করছে।

Post a Comment

Previous Post Next Post