#https://www.youtube.com/@mntvjashore3078

ভারতীয় জনতা পার্টির নেতা নূপুর শর্মার শাস্তির দাবিতে যশোর সতীঘাটা বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 ভারতীয় জনতা পার্টির নেতা নূপুর শর্মার শাস্তির দাবিতে  যশোর সতীঘাটা বিক্ষোভ মিছিল ও সমাবেশ 



মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার


মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি ও অবমাননাকারী ভারতীয় (বিজেপি) নেতা নূপুর শর্মার শাস্তির দাবিতে শুক্রবার আছর বাদ বিক্ষোভ মিছিল করেছে নবীপ্রেমিক তাওহিদী জনতা। শুক্রবার জুম্মার দিন আছরের নামাজ শেষে  যশোর সতীঘাটা পুরাতন বাজার  থেকে  আশরাফুল মাদারিস থেকে মনিরামপুর সড়ক সতীঘাটা নতুন বাজার থেকে  নবীপ্রেমী তাহহিদী জনতার ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে জেলা উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের ধর্মপ্রাণ হাজার হাজার মুসল্লি অংশ নেন। মহানবী (সাঃ)কে অবমাননা করে বক্তব্য রাখায় বিজেপি নেতা নূপুর শর্মার বিরুদ্ধে নানা শ্লোগান দেন মিছিলে অংশগ্রহণকারী মুসল্লিরা।

জেলা উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসায় মুসল্লী ও রাজনৈতিক দলের অনুসারি সাধারণ মুসল্লিরাও বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে নূপুর শর্মার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদির  বিরুদ্ধেও নানা শ্লোগান দেন।

বিক্ষোভ মিছিলের আগে বিজেপি নেতা নূপুর শর্মার গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, মুফতি অজিহুর রহমান মুফতি সাইফুল ইসলাম মাওলানা আবু হুরাইরা   প্রমুখ বক্তারা।

যশোর জেলা উপজেলা সহ বিভিন্ন স্থানে জুম্মার দিনের আছর বাদ এই  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Post a Comment

Previous Post Next Post