#https://www.youtube.com/@mntvjashore3078

মাগুরার শ্রীপুরে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার ঘোষণা ।

 মোঃ ইমদাদ,শ্রীপুর মাগুরা প্রতিনিধি




মাগুরার শ্রীপুরে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার ঘোষণা ।





বাংলাদেশ সরকারের ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের আওতাধীন ১২৩ টি গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার দেবে শ্রীপুর উপজেলা প্রশাসন।


৮ জুন ২০২২ বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদের হলরুমে সাংবাদিকদের সাথে 

এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,মিয়া মাহমুদুর রহমান শাহীন, উপজেলা চেয়ারম্যান শ্রীপুর ।


অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন,লিউজা উল জান্নাহ, উপজেলা নির্বাহি অফিসার শ্রীপুর ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাজী জালাল উদ্দিন,ভাইস চেয়ারম্যান শ্রীপুর উপজেলা ।


উপস্থিত ছিলেন,শ্যামানন্দ কুন্ডু, সহকারী কমিশনার ভূমি ।


উপস্থিত ছিলেন,আবুল কালাম আজাদ,সভাপতি উপজেলা আওয়ামীলীগ শ্রীপুর ।


উপস্থিত ছিলেন,কোহিনুর জামান, শ্রীপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা সহ


উপস্থিত ছিলেন ড• মুসাফির নজরুল,সভাপতি শ্রীপুর প্রেসক্লাব , 


মোঃ আশরাফুল হোসেন পল্টু, সাধারণ সম্পাদক প্রেসক্লাব শ্রীপুর।


  বিশিষ্ট সাংবাদিক এম আর জিন্নাহ , মোঃ সাইফুল্লা ,সাংবাদিক মুজাহিদ শেখ ,

মহাসিন মোল্লা ।


সহ উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটি শ্রীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিকাশ বাছার , সাংবাদিক রাশেদুল ইসলাম , নাসিরুল ইসলাম ও রিপোর্টার্সের অন্যান্য সাংবাদিকবৃন্দ সহ উপজেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ ।


প্রেস ব্রিফিংয়ে শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন জানান, সারাদেশের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দ্যোগে একটি গৃহহীন মানুষ ও বাংলাদেশে থাকবেনা। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ১ম পর্যায়ের ৩টি ধাপে শুধুমাত্র যাদের "ঘর নাই, জমি ও নাই" এ রকম অসহায় পরিবারদেরকে শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের সর্বস্তর থেকে যাচায়-বাচাই করে ১২৩ জন গৃহ ও জমি হস্তান্তর করা হয়েছে। বর্তমানে শ্রীপুর উপজেলাতে কোনো ভুমিহীন পরিবার না থাকায় আমরা শ্রীপুর উপজেলাকে অতি শীগ্ররই ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করতে যাচ্ছি।


এ সময় প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের বিভিন্ন মতামত ও প্রশ্নের জবাবে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ জানান, আমরা ১ হাজারের  অধিক ভূমিহীন পরিবারের আবেদন যাচাই বাচাই করে ১২৩ জন উপযুক্ত পরিবারকে ভুমিহীন হিসাবে চিহ্নিত করে তাদেরকে প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে। 

অনেকেই আবেদন করেছেন গৃহহীন হিসাবে, তবে তাদের তথ্য যাচাই বাচাই করে কোনোনা কোনো ভাবে নিজস্ব জমি তাদের নামে থাকায় তাদের কে ভুমিহীন হিসাবে গণ্য করা যায়নি। তাদের জন্য বাংলাদেশ সরকারের ২য় পর্যায়ের "জমি আছে ঘর নাই " তাদেরকে এ প্রকল্পের আওতায় তালিকাবদ্ধ করা হয়েছে। 


তিনি আরো জানান, শ্রীপুর উপজেলায় বর্তমানে কোনো ভুমিহীন না থাকায় আমরা এই অর্থ বছরের জন্য শ্রীপুর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করতে যাচ্ছি। 


এরপর ও যদি কোনো পরিবার ভূমিহীন পরিবারের তথ্য থেকে থাকে তাহলে তাৎক্ষণিক তার সাথে যোগাযোগ করার অনুরোধ ও করেন ।

Post a Comment

Previous Post Next Post