মনিরামপুর আম্ফানে ক্ষতিগ্রস্ত প্রায়মারী স্কুলটি পড়ে আছে সেই অবস্থায়
হাফেজ মোঃআবদুল্লাহ আল মামুন মনিরামপুর (সম্পাদক ও প্রকাশক)
যশোরের মনিরামপুরে আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায়মারী স্কুল টি পড়ে আছে সেই অবস্থায় দেখার কেউ নেই।
রৌদ্র বৃষ্টি উপেক্ষা করে চলেছে এই বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের লেখাপড়া।
স্কুল টির বেহাল দশা দেখে এলাকার বিত্তবানদের সন্তানদের এখানে লেখাপড়া করায় না।
দুরে ভালো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে তাদের সন্তানদের ।
এই কারণেই দিন দিন এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী কমতে শুরু করেছে।
এইভাবে চলতে থাকলে স্কুল টি ভবিষ্যতে বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে বলে স্থানীয়রা মন্তব্য করেন।
আম্ফানে ক্ষতিগ্রস্থ এই বেসরকারী প্রাথমিক বিদ্যালয় টি মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়নের টুনিয়াঘরা গ্রামে অবস্থিত।
সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলের চালে টিন নাই আম্ফান ঝড়ে লণ্ডভণ্ড করে দিয়েছে সবকিছু। এমনকি স্কুলের চারপাশ খোলা এইভাবে দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টি উপেক্ষা করে ছোট বাচ্চারা ক্লাস করছে।
জানতে চাইলে স্কুলের প্রধান শিক্ষক বলেন আমরা বেতন ভাতা ছাড়াই বাচ্চাদের ফ্রি শিক্ষা দিয়ে আসছি। আমরা খুবই দুঃখ কষ্টের মধ্যে জীপন যাপন করছি। তিনি আরো বলেন নিজেদের যেখানে কষ্টের মধ্যে চলতে হচ্ছে সেখানে কিভাবে স্কুল টির কাজ করবো।
স্কুলের কাজের জন্য অনেক টাকার প্রয়োজন যা খরচ করা আমাদের পক্ষে সম্ভব নয়।
স্থানীয় বাসিন্দারা বলেন আমাদের দেশে প্রায় গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে কিন্তু আমাদের এই মনিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামে কোন সরকারী প্রাথমিক বিদ্যালয় নেই, এই জন্য আমাদের ছেলেদের মেয়েদের মানসম্মত লেখা পড়া থেকে বঞ্চিত।
টুনিয়াঘরা এই বেসরকারী প্রাথমিক বিদ্যালয় স্কুল টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
