সুনামগন্জে বানভাসী ৪'শ পরিবারের মাঝে "খুদ্দামুদ্দীন" এর ত্রাণ বিতরণ।
এস এম তাজাম্মুল,মনিরামপুরঃ
যশোরের মনিরামপুরের স্বেচ্ছাসেবী সংগঠন "খুদ্দামুদ্দীন ফাউন্ডেশন" এর অর্থায়নে সুনামগঞ্জ জেলায় ত্রাণ বিতরণ করা হয়। মুফতি কামরুজ্জামান কাসেমী ও মাওলানা হাসান আল মামুন পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন "খুদ্দামুদ্দীন " সুনামগঞ্জ জেলার বানভাসি মানুষের মাঝে ৪০০ পরিবারের এক সপ্তাহের খাবার বিতরণ করেন। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ রশিদ আহমদ, অত্র সংগঠনের সদস্য মাওলানা মিজানুর রহমান, শরিফ খান, ফরহাদ ,বাবুল আক্তার প্রমুখ
উল্লেখ্য "খুদ্দামুদ্দীন ফাউন্ডেশন " নামক স্বেচ্ছাসেবী সংগঠন টি আর্ত মানব সেবায় নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীদের সংগঠন। সংগঠনটি ধর্মীয় ও সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংগঠনের অস্থায়ী কার্যালয় উলামা নগর মাদ্রাসা চিনাটোলা মনিরামপুর।
