#https://www.youtube.com/@mntvjashore3078

উপজেলা প্রেসক্লাব মণিরামপুরের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

 উপজেলা প্রেসক্লাব মণিরামপুরের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত


আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি


উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ জুন রোজ শুক্রবার উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম লুৎফর রহমান। সহ-সভাপতি মোঃ আজিজুর রহমান, সহ-সভাপতি তন্ময় কুন্ডু, সাধারণ সম্পাদক সুমন চক্রবর্তী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা সভাপতি এসএম লুৎফর রহমান বলেন, মণিরামপুরের উন্নয়নের কারিগর মা মাটি মানুষের নেতা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের হাতকে শক্তিশালী করে মণিরামপুরের সকল উন্নয়নের দিকগুলো আমাদের বেশি বেশি করে তুলে ধরতে হবে।

এসময়ে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তারক দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক এইচএম বাবুল আক্তার, প্রচার সম্পাদক এসএম আতিয়ার রহমান, সহ প্রচার সম্পাদক আব্দুল ওয়াদুদ, দপ্তর সম্পাদক রাসেল হোসেন, অর্থ সম্পাদক সাথী চক্রবর্তী,মহিলা বিষয়ক সম্পাদিকা প্রিয়া খাতুন,নির্বাহী সদস্য মেহেদী হাসান, নিলয় কুমার ধর, দেবব্রত কুমার মন্ডল প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post