বিশ্ব নবীকে কটুক্তির প্রতিবাদে মনিরামপুরে বিভিন্ন জায়গাতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।
এস এম তাজাম্মুল,মনিরামপুরঃ
বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে ভারতের দুই শীর্ষ নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল এর করা কটুক্তির প্রতিবাদে মনিরামপুরের বিভিন্ম স্থানে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিভিন্ম সংগঠম সহ ধর্মপ্রাণ মুসলমানেরা।
গতকালও আজ শনিবারে উল্লেখিত মনিরামপুর বাজার এর যশোর-সাতক্ষীরা মহাসড়কের জুম্মার নামাজের পর হাজার হাজার মুসলিম জনতা বিক্ষোভ সমাবেশে যোগদান করেন।
উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য ও হযরত মুহাম্মদ সাঃ এর বিরুদ্ধে কটুক্তিকারীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেন মনিরামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিক।
এছাড়াও গতকাল শনিবার চিনাটোলা বাজার এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশের আহবায়ক উলামা নগর মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান কাসেমী সাহেব উপস্থিত থেকে বলেন আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই অতি সত্বর সংসদে নিন্দা প্রস্তাব পাস করবেন। চিনাটোলা বাজার এর আশেপাশের গ্রাম থেকে আসরের নামাজের পর মুসল্লিরা দলে দলে মিছিল সহকারে যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন জামিয়া ইমদাদিয়া মাদানীনগর মাদ্রাসা শাইখুল হাদিস মুফতি হোসাইন আহমদ বিন ওয়াক্কাস, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা হাবিবুর রহমান সাহেব, মাওলানা নুরুল্লাহ সাহেব, মাওলানা হাসান আল মামুন প্রমুখ।
গতকাল শনিবার আসর এর নামাজের পর পরই উপজেলার কাশিমনগর ইউনিয়ন বাসীর পক্ষ থেকেও এক প্রতিবাদ মিছিল বের করে মুসলিম জনতা।এ সময় উপস্থিতি থেকে প্রতিবাদ জানান মোঃ সাব্বির হোসেন,মোঃআরাফাত, মোঃআলী হুসাইন বাদল,মোঃইমন হোসেন সহ শত শত মুসল্লী।
আজ রবিবারেও মনিরামপুর বাজার এর কেন্দ্রীয় মসজিদের সামনে বিকাল ৪টায় হাজার হাজার মুসলিম জনতা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন মাননীয় প্রধান মন্ত্রীর কাছে আবেদন জাতীয় সংসদে একটা নিন্দা জানাবেন ও পাশাপাশি ভারতীয় মাধ্যম সহ ভারতকে ৫৭টি দেশ বয়কট এর মত বাংলাদেশেও ভারতকে বয়কট করার আহব্বান জানান।
