যশোরের কবি ও লেখক সাজ্জাদ হোসেন ‘নতুনতারা আন্তর্জাতিক সাহিত্য সংগঠন’ থেকে পাচ্ছেন
‘আলোকিত কবি’ সম্মাননা। ১৮ জুন ২০২২, নবপল্লি কমিউনিটি সেন্টার, সোনাডাঙ্গা, খুলনায় “নতুনতারা’র ৩ য় প্রতিষ্ঠা বার্ষিকীতে ‘আলোকিত অতিথি’ হিসেবে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে তিনি এ সম্মাননা গ্রহন করবেন। জানা যায়, সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের জন্য তাকে এ বিরল সম্মাননা প্রদান করা হচ্ছে।

