#https://www.youtube.com/@mntvjashore3078

শিরোনামঃ- হৃদয়ের আয়না,, কলমেঃ-- গীতা বিশ্বাস,, পেন ভয়েস

 শিরোনামঃ- হৃদয়ের আয়না,,

কলমেঃ-- গীতা বিশ্বাস,,

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

তুই  যে আমার পাহাড়ি ঝর্ণা

নীল আকাশের তারা,

তুই যে আমার গভীর পিপাসায়

শ্রাবণ মেঘের ধারা।


তুই যে আমার বসন্ত কালের সেই

আবীর মাখা দিন,

তুই যে আমার সেই নাগিনী মনের

বেহুঁশ করা বীন।


তুই  ছাড়া এই জীবন টা  আমার

ধুধু বালুর চর ,

তাই তো তোর ভাবনায় দিবানিশি

পুড়ে যায় অন্তর।


তুই যে আমার এই  চাতক  হৃদয়ে

পিপাসার সেই জল,

তুই যে আমার এই  নিঃস্ব জীবনে

বেঁচে থাকার সম্বল।।

Post a Comment

Previous Post Next Post