বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মনিরামপুর উপজেলা বিজয়ী
ইকরামুল হোসেন, মনিরামপুর (যশোর) থেকেঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ বালক ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী শার্শা উপজেলা ফুটবল একাদশকে ৫-৪ গোলো হারিয়ে সেমিফাইনালে উঠার গৌরব অর্জন করেছেন শক্তিশালী মনিরামপুর উপজেলা ফুটবল একাদশ।
গত ৩১ মে (মঙ্গলবার) বিকেলে যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে মুখোমুখি হয় শক্তিশালী শার্শা উপজেলা ফুটবল একাদশ বনাম শক্তিশালী মনিরামপুর উপজেলা ফুটবল একাদশ বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হলে সময় কুমিয়ে খেলা শুরু করার সিদ্ধান্ত নেন টিম ম্যানেজমেন্ট খেলা শেষে ১-১ সমতায় ফিরলে টাইব্রেকারে পৌঁছাই ম্যাচ প্রথমমত দুটি দলই ৩ টি করে জালে বল জড়াতে সক্ষম হয় পরবর্তী শার্শা উপজেলার একটি পেলান্টি শর্ট সেভ করতে সক্ষম হয় মনিরামপুর উপজেলা ফুটবল একাদশের গোলকিপার ততক্ষণে আত্মবিশ্বাস বেঁড়ে যায় তাদের শেষ বলটি গোলকিপারের জ্বালে জড়াতেই রেফারি বিজয়ের বাঁশি বাঁজিয়ে দিলে আনন্দ মিছিল দিতে থাকেন প্রথম সেমিফাইনালে উঠা মনিরামপুর উপজেলা ফুটবল একাদশসহ তাদের সমর্থকেরা।
এর আগে ২৩ মে (সোমবার) বিকেলে উপজেলা গ্রাউন্ড মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ বালক ফুটবল টুর্নামেন্টে স্বপ্নের ফাইনালে মুখোমুখি হয় শক্তিশালী দূর্বাডাঙ্গা ফুটবল একাদশ বনাম শ্যামকুড় ইউনিয়ন ফুটবল একাদশ খেলার ফুলটাইমে দূর্বাডাঙ্গা ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে চাম্পিয়ান হয় শ্যামকুড় ইউনিয়ন ফুটবল একাদশ।
খেলা শেষে উপজেলা বটতলা চত্ত্বরে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউএনও সৈয়দ জাকির হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা চেয়ারম্যান জনাব নাজমা খানম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস,এম নজরুল ইসলাম, উপজেলা মানবাধিকার সংগঠনের সভাপতি দিলীপ ব্যানার্জী, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আ.লীগের তরুণ নেতা ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, শ্যামকুড় ইউনিয়ন আ.লীগেন সভাপতি শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
