মনিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ বালক ফুটবল টুর্নামেন্টে শ্যামকুড় ইউনিয়ন চাম্পিয়ান
ইকরামুল হোসেন, মনিরামপুর (যশোর) থেকেঃ যশোরের মনিরামপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ বালক ফুটবল টুর্নামেন্টে শক্তিশালী দূর্বাডাঙ্গা ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-১ গোলো হারিয়ে চাম্পিয়ান হয়েছেন শক্তিশালী শ্যামকুড় ইউনিয়ন ফুটবল একাদশ।
গত ২৩ মে (সোমবার) বিকেলে উপজেলা গ্রাউন্ড মাঠে ফুটবল টুর্নামেন্টের স্বপ্নের ফাইনালে মুখোমুখি হয় দূর্বাডাঙ্গা ফুটবল একাদশ ও শ্যামকুড় ইউনিয়ন ফুটবল একাদশ এর আগে ২২ মে (রবিবার) সকালে একই মাঠে শক্তিশালী চালুয়াহাটি ইউনিয়ন ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে উঠার গৌরব অর্জন করেন তারা তেমনি আজ একই ভাবে দূর্বাডাঙ্গা ইউনিয়ন ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে চাম্পিয়ান হয় শ্যামকুড় ইউনিয়ন ফুটবল একাদশ।
খেলা শেষে উপজেলা বটতলা চত্ত্বরে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউএনও সৈয়দ জাকির হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা চেয়ারম্যান জনাব নাজমা খানম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এস,এম নজরুল ইসলাম, উপজেলা মানবাধিকার সংগঠনের সভাপতি দিলীপ ব্যানার্জী, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আ.লীগের তরুণ নেতা ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, শ্যামকুড় ইউনিয়ন আ.লীগেন সভাপতি শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, শ্যামকুড় ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওয়াহিদ মুরাদ সাগর, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, মেম্বার মোঃ ইকবাল হোসেন, আসাদুজ্জামান আসাদ, শৈবাল, সজল, বাবু, এস,এম আজাদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মঈনউদ্দিন মইন, জি,এম মেহেদী হাসান, আব্দুস সালামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
