#https://www.youtube.com/@mntvjashore3078

রূপসায় ৩নং নৈহাটি ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত, পেন ভয়েস

 রূপসায় ৩নং নৈহাটি ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


আজিজুল ইসলাম, খুলনা প্রতিনিধি।



আগামী ২০  মে বাংলাদেশ আওয়ামী যুবলীগ রূপসা উপজেলার ৩নং নৈহাটি ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে নৈহাটী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এক বর্ধিত সভা আজ ১৩ মে বিকালে নৈহাটী মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ,বি,এম কামরুজ্জামান। ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন বুলবুল, জেলা যুবলীগ নেতা নাসির হোসেন সজল, হারুন মোল্লা, হারুন-অর-রশিদ । বক্তৃতা করেন উপজেলা যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, সাইদুর রহমান সগীর, কামরুজ্জামান সোহেল, আওয়ামীলীগ নেতা নাজির হোসেন, ফরিদ শেখ, যুবলীগ নেতা সরদার জসিম উদ্দিন, আব্দুল মজিদ শেখ, আ: করিম শেখ, শফিকুর রহমান ইমন, শারাফাত হোসেন উজ্জল, শামীম হাসান লিটন, শাহনেওয়াজ কবির টিংকু, রবিউল ইসলাম, মহিউদ্দিন মানিক, ছাত্র নেতা শাফিরুল ইসলাম হিমেল, হুমায়ুন কবির, সজিব শেখ, হায়দার আলী, নাহিদ গাজী, মামুন শেখ, সোহাগ শেখ, নিলু শেখ, গিয়াস উদ্দিন, আশিক ইকবাল, ইমরাজ শেখ, আঃ রহিম মিনা, ফারুক শেখ, কামরুল ইসলাম । রূপসা ঘাট চত্তরে ২০  মে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি থাকবেন খুলনা- ৪  আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। প্রধান বক্তা থাকবেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল।

Post a Comment

Previous Post Next Post