দাকোপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনার দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুন্নামেন্ট (অনুর্ধ্ব -১৭) চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ মে রবিবার বিকালের দিকে উপজেলা মাঠ চত্তরে এ ফাইনাল খেলায় চালনা ফুটবল একাদশ বনাম পানখালী ফুটবল একাদশ অংশ গ্রহন করে।খেলায় চালনা পৌরাসভা ফুটবল একাদশ ৪-০ গোলে জয়লাভ করে।
খেলা শেষে বিজয়ী ও রার্নাসআপ এর মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুরআলী খান,ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) গালিব মাহমুদ পাশা,ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়,দাকোপ থানা পুলিশের ওসি তদন্ত আশরাফুল আলম,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাব্বির আহমেদ,প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল সহ ইউপি সদস্য ও পৌর কাউন্সিলার বৃন্দ।
