#https://www.youtube.com/@mntvjashore3078

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নির্বাহি সদস্য হলেন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন

 বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নির্বাহি সদস্য হলেন সাংবাদিক আবদুল্লাহ আল মামুন


যশোর জেলা প্রতিনিধি


বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটিতে জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার যশোর জেলা প্রতিনিধি এবং পেন ভয়েস, পাওয়ার পেন, মুক্ত কলাম, সত্য ভয়েস অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন কে  নির্বাহি সদস্য করে তালিকা প্রকাশ করায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুর।


মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটি’র এ সংক্রান্ত একটি  তালিকা প্রকাশ করা হয়।  


কেন্দ্রীয় কমিটি’র নির্বাহি সদস্য হওয়ায় সাংবাদিক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন   বলেন,  বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটিতে আমাকে নির্বাহি সদস্য নির্বাচিত করায় প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব সুমন সরদার ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া সকল সাংবাদিকদের প্রতি দোয়া ও শুভকামনা।

Post a Comment

Previous Post Next Post