#https://www.youtube.com/@mntvjashore3078

ডুমুরিয়ায় প্রকাশ্যে মটর সাইকেল টাকা ছিনতাই, আসামি ধরা ছোঁয়ার বাইরে

 ডুমুরিয়ায় প্রকাশ্যে মটর সাইকেল টাকা ছিনতাই, আসামি ধরা ছোঁয়ার বাইরে


ডুমুরিয়া, খুলনা প্রতিনিধিঃ-


নগরীর ডুমুরিয়া মিকশিমিল বাজারের পাশে গত ২৪ শে মে রাত আনুমানিক ৮ টার সময় দৌলতপুর থেকে ঠিকাদার শাহিনুর রহমান কেশবপুর যাওয়ার সময় ১০/১৫ জন সসস্ত্র সন্ত্রাসীরা তার পথ অবরোধ করে মাথায় অস্ত্র ঠেকিয়ে তার কাছে থাকা পঞ্চাশ হাজার টাকা ও মটর সাইকেল হোন্ড এক্সব্লেড- ১৬৩ সিসি মটর সাইকেল যার রেজিষ্ট্রেশন নং-১১- ৭৮৩৮ ছিনতাই করে নিয়ে যায় এবং তাকে হত্যার উদ্দেশ্যে ঘেরের পাড়ে নিয়ে মারধোর করা কালে তার ডাকচিৎকারে পাশ্ববর্তী লোকেরা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায় এবং টাকা, মটরসাইকেল,মোবাইল সহ সবকিছু নিয়ে যায়।এক পর্যায়ে আসামীদের কয়েকজনকে চিনে ফেলে এবং তাদের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় এজাহার দাখিল করার পরও আসামীদের প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বাদী শাহীনুর রহমান সাংবাদিক আরিফুর রহমান বাবুর আপণ বড় ভাই। সাংবাদিক আরিফুর রহমান বাবু থানায় বার বার যোগাযোগের পরও প্রশাসন নীরব।


এ ঘটনার বিষয়ে জানতে চাইলে,ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শেখ কনিকা মিয়া বলেন,অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

Previous Post Next Post