মোঃ ইমদাদ শ্রীপুর মাগুরা প্রতিনিধি
মাগুরা শ্রীপুর ৮টি গাঁজার গাছ সহ এক গাজা চাষি আটক
মাগুরা জেলা শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের মোঃ নিয়ামত আলী বিশ্বাস ৬৩ নামের এক গাজা চাষি+ ব্যবসায়ীকে ৮,টি গাঁজার গাছ সহ আটক করেছে শ্রীপুর থানা পুলিশ
গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের গোয়ালদহ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ নিয়ামত আলী বিশ্বাস শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের মৃত আফিলউদ্দিন বিশ্বাসের ছেলে
উল্লেখ্য•••
গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ জানতে পায় একই উপজেলার গোয়ালদহ স্ট্যান্ট সংলগ্ন ও ওয়াবদা টু লাঙ্গলবাধ সড়কের পাশে নিজস্ব ঘাস ক্ষেতের মধ্যে গাজার চাষের পরিচর্যা হচ্ছে
এমন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা এস আই আজম আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা হয়
এ সময় আটককৃত নিয়ামতের ঘাসের জমি থেকে ৮টি কাঁচা গাঁজার গাছ উদ্ধার সহ তাকে আটক করতে সক্ষম হন
পুলিশ সূত্রে জানা যায় উদ্ধারকৃত ৮টি গাজা গাছের উচ্চতা ৬ফুট ৬ ইঞ্চি ও ১০কেজি ৪০০ গ্রাম ওজন যার মূল্য ৯৩ হাজার ৬০০ টাকা
