#https://www.youtube.com/@mntvjashore3078

একটি অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, পীর সাহেব চরমোনাই,পেন ভয়েস

 একটি অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, পীর সাহেব চরমোনাই


মোঃ ইমরান খুলনা জেলা প্রতিনিধি


ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, একটি অপশক্তি ইসলাম ও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তারা সাম্প্রদায়িকতাকে কৃত্রিমভাবে উপস্থাপন করে বৈশ্বিক হানাদার শক্তির দৃষ্টি আকর্ষণের অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের দেশ ও ইসলামবিরোধী কর্মকাণ্ড রুখে দিতে হবে।


শনিবার দুপুর ২টায় খুলনা রেলস্টেশন সংলগ্ন কদমতলা রোডে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


কথিত ‘গণকমিশন’ কর্তৃক দেশের সম্মানিত ১১৬ জন আলেম ও ১০০০ মাদ্রাসার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এবং ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের প্রতিবাদ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা-সিলেবাসে ধর্মীয় শিক্ষার সংকোচন বন্ধ, ইসলাম, দেশ ও মানবতাবিরোধী মদের বিধিমালা বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য-সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণরাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েমের লক্ষ্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত বিশাল সমাবেশে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।


তিনি আরও বলেন, জনগণ আজ ভালো নেই, সাধারণ মানুষ তাদের চাহিদা সঠিকভাবে পূরণ করতে পারছে না। কারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। ভোজ্যতেল, চাল, ডাল, গ্যাসসহ সকল নির্মাণসামগ্রী মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অথচ সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার এ ব্যাপারে যথাযথ কোনো পদক্ষেপ নিচ্ছে না, ফলে সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে কিন্তু প্রতিবাদও করতে পারছে না হামলা-মামলা ও হয়রানির ভয়ে।


এতে আরও বক্তব্য রাখেন- দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বেলায়েত হোসেন প্রমুখ।


সমাবেশে সঞ্চালনা করেন শেখ মো. নাসির উদ্দিন, হাফেজ আসাদুল্লাহ গালীব ও মুফতী ইমরান হোসাইন।


সমাবেশে ১৫ দফা দাবি জানানো হয়। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- যেকোনো মূল্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে; বাজার কারসাজীর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে; দেশে মদ ও সকল ধরনের মাদকদ্রব্য নিষিদ্ধ করতে হবে; শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে; পূর্ণ ও আবশ্যিক বিষয় হিসেবে গণ্য করতে হবে; প্রাথমিক বিদ্যালয়ে মুসলিম শিশুদের জন্য নামাজ শিক্ষা ও কুরআন শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে; শিক্ষা সিলেবাস থেকে চরম নাস্তিকক্যবাদী সকল ধর্মবিরোধী, অবৈজ্ঞানিক ও বস্তাপঁচা ডারউইনের থিউরি বাদ দিতে হবে; নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে; রেডিও ও টিভিসহ সব সরকারি-বেসরকারি গণমাধ্যমে সবাইকে সমান সুযোগ দিতে হবে এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সব ধরনের হয়রানি বন্ধ করতে হবে।

Post a Comment

Previous Post Next Post