এফএসডিও এর উদ্যোগে ঈদ পুর্ণমিলনী ও বনভোজন উৎযাপন
আবদুল্লাহ আল মামুন সম্পাদক ও প্রকাশক
নাচ,গান,খেলা,পুরুষ্কার বিতারণী সহ বিভিন্ন আয়োজনে আজ সকাল ১০ ঘটিকা থেকে বিকাল ৫ঘটিকা পর্যন্ত যশোর জেস গার্ডেন পার্কে এফএসডিও এর ঈদ পুর্ণমিলনী ও নবভোজনের আয়োজন করা হয়েছে ৷ এফএসডিও এর প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্থার যশোর জেলা শাখার সভাপতি হাবিব খান,সম্পাদক বায়েজিদুর রহমান,মণিরামপুর উপজেলা শাখার সভাপতি এমদাদুল হোসেন,সম্পাদক অভি ,বাঘারপাড়া শাখার সভাপতি তরিকুল ইসলাম,সম্পাদক আলাউদ্দিন,ফুড ব্যাংকের সম্পাদক শামীমা নাসরিন মুক্তা,রোহিতা ইউপি শাখার সম্পাদক শারমিন,হিউম্যান বাইটস এর অর্থ সম্পাদক মেঘনা খাতুন সহ সংস্থার বিভিন্ন শাখার সদস্যরা ৷ অনুষ্ঠান শেষে সকলে প্রতিজ্ঞা করেন যতদিন বাঁচবেন জীবনের ফ্রি সময় টা অসহায় সুবিধাবন্ধিত মানুষের সেবা করে চলবেন ৷
