যশোরে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৩৭ তম মাসিক সভা অনুষ্ঠিত মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টারযশোরে মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০.৩০ মিঃ এ মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের ১৩৭ তম মাসিক সাহিত্য সভা তির্যক যশোর এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কবি ও কথা সাহিত্যিক রাশিদা আখতার লিলি' র সভাপতিত্বে ও গাজী শহিদুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপশহর কলেজ যশোর এর সুযোগ্য অধ্যক্ষ বাবু পরিতোষ কুমার বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি এড. জি এম মুছা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক কেন্দ্র যশোর এর সভাপতি শাহরিয়ার সোহেল, কবি ও গীতিকার শরিফুল আলম, বিদ্রোহী সাহিত্য পরিষদের সহ- সভাপতি নুরজাহান আরা নিতীকবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সর্বকবি অধ্যাপক সুরাইয়া শরীফ, বীর মুক্তিযোদ্ধা ডা. আহাদ আলী, এডিএম রতন মোঃ মুজিবুর রহমান, ভদ্রাবতী বিশ্বাস,আঃ হলিম,ড. মোকাররম হোসেন, কাজী হাসিনুর রহমান, লাবনী খানম,সঞ্জয় নন্দী,এম এম মনিরুল ইসলাম, এ এফ এম মোমিন যশোরী, সানজিদা ফেরদৌস প্রমূখ। অনুষ্ঠানের এক পর্যায়ে আশাবরী সাংস্কৃতিক সংগঠন কর্তৃক সম্মাননা পাওয়ায় সংগঠনের সভাপতি ডা. মোকাররম হোসেন, বিদ্রোহী সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না এবং জ্ঞানবিকাশ সংগীত একাডেমি কর্তৃক সম্মাননা পাওয়ায় কবি রেজা মন্ডলকে সম্বর্ধনা প্রদান করা হয়।
