#https://www.youtube.com/@mntvjashore3078

কেন্দুয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনে শান্তি পূর্ণ ভাবে ভোট চলছে

 কেন্দুয়ায় ম্যানেজিং কমিটির নির্বাচনে শান্তি পূর্ণ ভাবে ভোট চলছে 



  লাভলী আক্তার কেন্দুয়া প্রতিনিধিঃ


নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহন চলছে। 

আজ বৃহস্পতিবার ২৪ নভেম্বর সকাল ৯ টা থেকে ভোট শুরু হয়েছে কোন বিরতি ছাড়াই বিকাল ৪টা পর্যন্ত চলবে। 

উক্ত নির্বাচনে ৪ জন পুরুষ ৪ জন মহিলা প্রার্থী হয়েছেন।৩৬৮ জন ভোটার তাদের ভোটাধিকারের মাধ্যমে ২ জন পুরুষ এবং ২ জন মহিলা প্রার্থীকে নির্বাচিত করবেন।

নির্বাচনে মোঃ আব্দুল হেলিম ভূঞা আনারস প্রতীক,মতিউর রহমান খাঁ মোরগ,শফিকুল ইসলাম শফিক দোয়াত কলম ও মোঃ রহুল আমিন ছাতা প্রতীকে নির্বাচন করছেন।

অপর দিকে মহিলা প্রার্থী হিসাবে হোসনা আক্তার অনন্যা কলস,মোছাঃ বকুলা আক্তার হরিন,খোশনেহার গোলাপফুল ও লাভলী আক্তার ফুটবল প্রতীকে লড়ে যাচ্ছেন। 

প্রার্থীরা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী। 

আমন ধান কাটা শুরু হওয়ায় সকাল বেলা ভোটারের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বাড়বে বলে প্রার্থীরা আশা ব্যক্ত করেন। 


নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম। 


আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন কেন্দুয়া থানার এস আই শহীদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল।


প্রিজাইডিং অফিসার আমিনুল ইসলাম বলেন নির্বাচন সুষ্ঠ ও শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে, কোন সমস্যা না হলে ৪ টার আগেই ভোট গ্রহন শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Post a Comment

Previous Post Next Post