#https://www.youtube.com/@mntvjashore3078

বন্যা দুর্গত এলাকায় ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করেন মনিরামপুর মাদানী নগর মাদ্রাসা

 মনিরামপুর মাদানী নগর মাদ্রাসার উদ্যোগেসিলেটে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ 



ডেক্স রিপোর্ট


যশোরের মনিরামপুর উপজেলার সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতী ওয়াক্কাস (রহ): প্রতিষ্ঠিত মাদানী নগর মাদ্রাসার উদ্যোগে থেকে সিলেট সুনামগঞ্জ এলাকার পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।


সিলেট সুনামগঞ্জ জামালগঞ্জ এলাকায় এই ত্রাণ বিতরণ করা হয়, এসময় উপস্থিত ছিলেন মনিরামপুর মাদানী নগর মাদ্রাসার মুহতামিম মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, শায়খুল হাদিস মুফতী হুসাইন আহমদ, মুফতী আশরাফ ইয়ামিন, মাওলানা আশরাফ ইয়াসিন,নাসিম খান,সহ বিভিন্ন সেচ্চাসেবক ও  উলামায়ে কেরাম।


সিলেট, সুনামগঞ্জে বন্যাদুর্গত মানুষের মাঝে মাদানী নগর মাদ্রাসার পক্ষ থেকে ১৩০০ প্যাকেট ত্রাণ এবং নগদ ৫২০০০ টাকা বিতরণ করা হয়।

যার মধ্যে খাদ্যদ্রব্যের পরিমাণ ছিল ১৫ হাজার ৮২৪ কেজি 

চাউল ৯১৫০ কেজি (৯টন, ১৫০ কেজি) পিয়াজ ১৩৬০ কেজি (১টন,৩৬০ কেজি)

 আলু ২৬৬৫ কেজি (২টন, ৬৬৫ কেজি)তেল ১৩২৪ কেজি (১টন, ৩২৪ কেজি)লবণ ১৩২৫ কেজি (১টন,৩২৫ কেজি।


মনিরামপুর উপজেলার বিভিন্ন মানুষের সহযোগিতা নিয়ে অসহায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে মাদানী নগর মাদ্রাসার কতৃপক্ষ এছাড়াও মাদ্রাসার পক্ষ থেকে এতিম ছাত্রদের ফ্রি খাবার ও লেখাপড়ার যাবতীয় খরচ বহন করা সহ বিভিন্ন ভাবে বিভিন্ন দুর্যোগে মানুষ কে সেবা দিয়ে আসছে উক্ত প্রতিষ্ঠান।

Post a Comment

Previous Post Next Post