মনিরামপুর নানা আয়োজনে আ.লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
স্টার্ফ রির্পোটার: মনিরামপুরে ঐতিহ্য সংগ্রাম উন্নয়ন ও অর্জনে গৌরবময় পথচলার বাংলাদেশ আ.লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুন (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা আ.লীগের কার্যালয়ে উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে কেক কাটার মধ্যে দিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বাবু স্বপন ভট্টাচার্য এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন যে আওয়ামী মুসলিম লীগের জন্ম হয়েছিল সময়ের স্রোত পেরিয়ে সেই দল এখন ৭৩ বছরে সেই দলের হাতেই আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার দায়িত্ব সেই দল যখন সরকার পরিচালনা করছে তখনই মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পৌঁছেছে আধুনিক রাষ্ট্র গঠনের এবং উন্নত দেশ গড়ার সংগ্রামের কথা আমরা অহরহ শুনছি ও চারপাশে দেখছি। আজ বৃহস্পতিবার তিহাত্তরে পা দিচ্ছেন আওয়ামী লীগ। দীর্ঘদিন ধরে দেশের শাসনভার পরিচালনার দায়িত্ব পালন করে অনেকটাই আত্মবিশ্বাসী আওয়ামী নেতারা। দেশ স্বাধীন করার কৃতিত্ব নিয়েই স্বয়ং বঙ্গবন্ধুও ভেবেছিলেন সাধারণ মানুষের মন জয় করার কথা। উদ্ধৃত করতে চাই ১৯৭২ সালে ৯ এপ্রিল ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিলে সভাপতি হিসেবে দেয়া জাতির জনকের ভাষণ। তিনি বলেছিলেন, ‘বিরোধীদলে থাকা এক রকমের আর সরকারের পক্ষে রাজনীতি করার জন্য পন্থা এবং সেখানে গঠনমূলক কাজের দিকে মানুষকে এগিয়ে যেতে হবে। অত্যাচার-অবিচার যেন না হয়, জুলুম যেন না হয়, লুটতরাজ যেন না হয়, দেশের মানুষকে সেবা করে মন জয় করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনিরামপুর উপজেলা থেকে বার বার নির্বাচিত পৌর মেয়র আলহাজ্ব অধ্যাক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আ.লীগ নেতা এ্যাড বশির আহম্মেদ খান, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা আ.লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক বাবু অজিত কুমার ঘোষ, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, সাধারণ সম্পাদক এস, এম নজরুল ইসলাম, উপজেলা আ.লীগ নেতা ও শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, শ্যামকুড় ইউনিয়ন আ.লীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, ইকবাল হোসেন, এস,এম আজাদ, সজল, বাবু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ওয়াহিদ মুরাদ সাগর, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জি, এম মেহেদী হাসান, সবুজ হোসেন, আব্দুস সালাম, বাপ্পি, রাশেদ, জুয়েল রানাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

