#https://www.youtube.com/@mntvjashore3078

ঠাকুরগাঁওয়ে নদীর জমি দখলমুক্ত করতে পরিদর্শন স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ কর্তৃপক্ষের , পেন ভয়েস

ঠাকুরগাঁওয়ে নদীর জমি দখলমুক্ত করতে পরিদর্শন স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ কর্তৃপক্ষের 


খুকুমণি, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ


 ঠাকুরগাঁওয়ে নদীর জমি দখলমুক্ত করতে পানি উন্নয়ণ বোর্ড কর্তৃপক্ষের একটি দল জেলা শহরের বিভিন্ন জায়গা পরিদর্শন করেছে। আজ দুপুরে শুক নদীর পাশে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যাক্ত ভবনের পাশে অবৈধভাবে ঘড়বাড়ি স্থাপনা তৈরি করায় ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ণ বোর্ড ঠাকুরগাঁওয়ে নির্বাহী প্রকৌশলীসহ বেশ কয়েকজন অফিসার।  

পরিদর্শনের পর পানি উন্নয়ণ বোর্ড কর্মকর্তারা বলেন, আবুল হোসেন নামে এক ব্যক্তি শুক নদীর পাশে দীর্ঘ দিন ধরে পানি উন্নয়ন বোর্ডের ভবনে বসবাস করলেও কৌশলে তিনি ভবনের আশপাশে বেশ কয়েকটি ভবন নির্মাণ করেন। 

শুধু তাই নয় তিনি সরকারি জমি নিজের দখলে আনতে একটি পরচার কাগজও তৈরি করে ফেলেছেন। বিষয়টি নজরে আসায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়। তিনি সম্পূর্নরুপে জালিয়াতির আশ্রয় নিয়ে এই কাজটি করেছে। যা অন্যায়।

তাই আগামী সাত কার্যদিবসের মধ্যে আবুল হোসেনসহ আশপাশের যারা অবৈধভাবে জমি দখল করে বসবাস করছে তাদেরকে সকল স্থাপনা সরিয়ে নিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে চিঠি দেয়া হবে। অন্যথায় প্রশাসানের সহায়তা নিয়ে তা গুড়িয়ে দেয়া হবে। পরিদর্শনের সময় কাগজ জালিয়াতি করা সেই ব্যক্তি আবুল হোসেন ভুল করেছেন বলেন স্বীকার করেন। 

এ বিষয়ে ঠাকুরগাঁওয়ে নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, সরকারের জমি জালিয়াতি করে কেউ নিজের নামে নেয়ার চেস্টা করায় আবুল হোসেনের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নোটিশ দেয়ার পর সকল জমি দখলমুক্ত না হলে তা গুড়িয়ে দেয়া হবে বলে জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post